web analytics

পোশাকবিহীন পুরো দিন পার করলেন ক্রিস্টেন


কান ফিল্ম ফেস্টিভালে মুক্তি পাওয়া অন দ্য রোড সিনেমাটির শুটিংয়ের প্রথম দিনেই বিবসনা হয়েছিলেন টোয়ালাইট খ্যাত হলিউডি তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। চিত্রনাট্য অনুযায়ী সিনেমায় একাধিকবার নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছে স্টুয়ার্টকে। তাই শুটিংয়ের প্রথম দিনেই নগ্ন দৃশ্যগুলো শ্যুট করার কারণে পুরো দিনটিই নাকি শুটিং সেটে পোশাকবিহীন অবস্থায় কাটাতে হয়েছে স্টুয়ার্টকে। খবর এনডিটিভির। জ্যাক কেরোয়াকের ক্লাসিক নোবেল অন দ্য রোড অবলম্বনে একই নামের সিনেমাটিতে ক্রিস্টেন স্টুয়ার্ট অভিনয় করেছেন মূল পুরুষ চরিত্র ডিন মরিয়ার্টির প্রথম স্ত্রী ম্যারি লুয়ের চরিত্রে। আর ডিন চরিত্রে অভিনয় করেছেন গ্যারেট হেডলান্ড।

শুটিংয়ের প্রথম দিনেই বিবসনা অবস্থায় বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হবে এমনটা নাকি স্টুয়ার্ট আর হেডলান্ডের কেউই ধারণা করেননি। তবে প্রাথমিক ধাক্কাটি কেটে যাওয়ার পর দৃশ্যগুলোতে বেশ সাবলীলভাবেই অভিনয় করেন স্টুয়ার্ট। পরে ওই দৃশ্যগুলোতে নিজের অভিনয় দেখে নাকি নিজেই অবাক হয়েছিলেন তিনি।

Shortlink:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>