web analytics

শিরোপা নিলো শাহরুখ খান (নতুন চ্যাম্পিয়ন কোলকাতা)


প্রথমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলতে ১৯১ রান চাই কলকাতা নাইট রাইডার্সের।
শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯০ রান তোলে চেন্নাই সুপার কিংস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। মাইক হাসি ও মুরালি বিজয়ের উদ্বোধনী জুটিতে আসে ৮৭ রান। ভাটিয়ার বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুরালি বিজয় (৪২)। একই পথে হাঁটার আগে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান হাসি করেন ৫৪ রান। দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন সুরেশ রায়না। ইনিংস শেষ হওয়ার সময় মহেন্দ্র সিং ধোনি ১৪ রানে অপরাজিত ছিলেন। কলকাতার হয়ে সাকিব আল হাসান, জ্যাক ক্যালিস ও রজত ভাটিয়া প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
পঞ্চম আসরে এসে এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে গৌতম গম্ভীরের দল কলকাতা। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের এটি চতুর্থ ফাইনাল।
কলকাতা দল: গৌতম গম্ভীর, মানবিন্দর বিসলা, জ্যাক ক্যালিস, লক্ষ্মীরতন শুক্লা, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, দেবব্রত দাস, রজত ভাটিয়া, ইকবাল আব্দুল্লাহ, সুনীল নারাইন ও ব্রেট লি।
চেন্নাই দল: মুরালি বিজয়, মাইক হাসি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, আলবি মরকেল, রবিচন্দ্রন অশ্বিন, বেন হিলফেনহস, শাদাব জাকাতি ও সুব্রামেনিয়াম বদ্রিনাথ।

Shortlink:

One Response to শিরোপা নিলো শাহরুখ খান (নতুন চ্যাম্পিয়ন কোলকাতা)

  1. ফালতু…

    জ়াহিদ
    28/05/2012 at 1:09 am
    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>