web analytics

জিসম-৩ বিশেষ চরিত্রে সানি লিওন


‘জিসম-২’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে ব্যাপক আলোচনায় আসেন পর্নো তারকা সানি লিওন। কোনো পর্নো তারকার এটাই বলিউডে প্রথম ছবি। সে কারণেই সানির প্রতি দর্শকদের আগ্রহও ছিল খানিকটা বেশি।

এদিকে অল্প বাজেটের ছবি ‘জিসম-২’ বলিউড বক্স অফিসে ব্যবসাও করেছে অনেক ভালো। বর্তমানে সানি লিওন কাজ করছেন একতা কাপুর পরিচালিত ‘রাগিনি এমএমএস’ ছবির।

তবে ‘জিসম-৩’ ছবিতে সানি লিওনের থাকা না থাকার বিষয়টি নিয়েও দর্শকদের মাঝে বেশ কৌতূহল কাজ করছিল। কিন্তু ছবির পরিচালক পূজা ভাট এই ছবিতে সানি লিওন থাকবেন না বলেই ঘোষণা দেন। যার ফলে খানিক ব্যক্তিগত রেষারেষিও তৈরি হয় পূজা ও সানির মাঝে।

এদিকে এই সিক্যুয়ালের প্রথম ছবিতে অভিনয় করেছিলেন বিপাশা বসু। কিন্তু অনেক ভালো পারফরমেন্স থাকা সত্ত্ব্বেও বিপাশার বদলে সানি লিওনকে নেয়া হয় পরের ছবিটিতে।

বাজিমাত করেন সানি লিওনও। ঠিক এরকম করে সানিকে নয়, ‘জিসম-৩’ ছবিতে নেয়া হবে নতুন কোন মুখকে। কারণ দর্শকদের নিত্যনতুন চমক দিতেই ভালবাসে ভাট পরিবার।

কিন্তু সমপ্রতি পূজা ভাট নিজের ঘোষণার খানিক বিপরীতে গিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘জিসম-৩’ ছবিতে থাকছেন সানি লিওন। এর প্রধান চরিত্রে না হলেও একটি বিশেষ চরিত্রে সানিকে রাখা হবে। এর কারণ হিসেবে তিনি জানান, দর্শকদের বিনোদন দিতে আমরা আসলে বদ্ধ পরিকর। সেই বিনোদনের কথা চিন্তা করেই আমরা সবাই মিলে ঠিক করেছি ‘জিসম-৩’-এর একটি বিশেষ চরিত্রের জন্য সানিকে নির্বাচন করার।

Shortlink:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>